on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিবার ও সন্তান বিচ্ছেদে, সীমান্তে কান্নার রোল
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিবার ও সন্তান বিচ্ছেদে, সীমান্তে কান্নার রোল

Online Desk
Last updated: May 2, 2025 12:42 pm
By Online Desk
3 Min Read
Share
সংগৃহীত ছবি
SHARE

০২.০৫.২৫

ওয়েব ডেস্ক :

অটারী-ওয়াঘা সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান। ভারত থেকে আর কাউকে তাদের দেশে প্রবেশ করতে দিতে এখনই রাজি নয় ইসলামাবাদ। ফলে সমস্যায় পড়েছেন অনেক পাকিস্তানি। ভারত ভূখণ্ড ছেড়ে গেলেও নিজের দেশে ঢুকতে না পেরে অসহায় অবস্থায় রয়েছেন অনেকেই। পাক সীমান্তের সামনেই অপেক্ষা করছেন তাঁরা। আর শুধু বার বার সেনা, পুলিশ বা কর্তাদের কাছে আকুতি, পাকিস্তানে ঢুকতে দেওয়া হোক! তেমনই এক মহিলার আর্জি, ‘‘আমার ছোট্ট ছোট্ট সন্তানেরা ওখানে (পাকিস্তান) আছে। তাদের কাছে আমাকে যেতে হবে। আমাদের দোষ কোথায়?’’পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছে ভারত। শুধু তা-ই নয়, বেশ কিছু পদক্ষেপও করেছে। ভারতে থাকা পাকিস্তানিদের ভিসা বাতিল করে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পাকিস্তান প্রথম থেকেই ভারতের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের স্পষ্ট দাবি, পহেলগাঁও কাণ্ডের সঙ্গে কোনও যোগ নেই। যদিও ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপও করেছে পাকিস্তান। সেই দেশে থাকা ভারতীয়দের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। বিশেষ কয়েকটি ভিসা ছাড়া প্রায় পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ৩০ এপ্রিলই ছিল ভারত ছাড়ার শেষ দিন। তবে অনেকের অনুরোধের পর ভারত সরকার জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পর্যাপ্ত কাগজপত্র থাকলে পাকিস্তানিরা ওয়াঘা সীমান্ত দিয়ে পার হতে পারবেন! তবে পাকিস্তান বৃহস্পতিবার তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। ফলে বিপদে পড়েছেন অনেক পাকিস্তানি! বৃহস্পতিবার পাকিস্তান সীমান্ত বন্ধ ছিল। তবে ভারত সরকার সীমান্ত পার হওয়ার অনুমতি দিয়েছিল। পাক সীমান্ত বন্ধ থাকায় বৃহস্পতিবার ভারত-পাকিস্তান, উভয় দেশ থেকেই কেউই এ পার, ও পার হতে পারেননি। ভারত থেকে পাকিস্তানে যেতে চেয়ে অনেকেই বৃহস্পতিবার সকাল থেকেই ওয়াঘা সীমান্তে জড়ো হয়েছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন দুই বিবাহিত মহিলা। সম্পর্কে তাঁরা একে অপরের বোন। দু’জনেই পাকিস্তানে বিয়ে করেছেন। দিন কয়েক আগে ভারতে বাপের বাড়ি এসেছিলেন তাঁরা। তাঁদের অভিযোগ, দুই দেশের টানাপড়েনে আটকে পড়েছেন সীমান্তে। ভারত সরকারের নির্দেশে পাকিস্তানে ফিরতে চেয়ে বৃহস্পতিবার ওয়াঘা সীমান্তে এসেছিলেন ওই দুই বোন। ভারত কর্তৃপক্ষ তাঁদের সীমান্ত পেরনোর অনুমতি দিলেও আটকে দেয় পাকিস্তান। কাঁদতে কাঁদতে এক বোন বলেন, ‘‘দয়া করে কেউ আমাদের সীমান্ত পার হতে দিন। আমাকে আমার সন্তানের কাছে যেতে হবে। আমাদের দোষ কী? যাঁরা আমাদের সন্তানদের থেকে আলাদা করছেন, আমি প্রার্থনা করি তাঁরাও যেন তাঁদের সন্তানদের থেকে আলাদা হয়!’’অন্য বোনেরও চোখেমুখে আতঙ্কের ছাপ। তাঁর কথায়, ‘‘কোন আইনে বাবা-মাকে তাঁদের সন্তানদের থেকে আলাদা করে? আমাদের বাচ্চারা সেখানে কাঁদছে, আমাদের যেতে হবে।’’ বৃহস্পতিবার সকাল থেকে সীমান্ত অতিক্রম করতে বেশ কিছু ইচ্ছুক পাকিস্তানি নাগরিক জড়ো হয়েছিলেন। তবে সীমান্ত পার হতে না পেরে তাঁরা ভারাক্রান্ত, অসহায়! একজন পাকিস্তান নাগরিক জানিয়েছেন যে, ‘‘আমি আমার বোনদের সঙ্গে সেই সাতসকালে সীমান্তে এসেছি। সকাল ১০টায় সীমান্ত খুলে যায়। কিন্তু ১১টার সময় জানানো হয়, ভারত সরকার আমাদের সীমান্ত পার হওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু পাকিস্তান চাইছে না।’’বুধবার ১২৫ জন পাকিস্তান নাগরিক ভারত থেকে পাকিস্তানে গিয়েছেন। এখনও পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে ৯১১ জন। আর ১৫ জন ভারতীয় পাকিস্তান থেকে এ দেশে ফিরেছেন।

You Might Also Like

লিখিত আবেদন চাওয়াই কাল! বিদ্যালয়ে সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ|হাসপাতালে ভর্তি শিক্ষক
ফুলবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী গাড়ি, আহত ২
গ্যাস-ডিজেল-পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে রাজীব ভবনের সামনে কংগ্রেসের প্রতিবাদ
জনতার ক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর, গ্রেফতারের সময় ছোড়া হলো পচা ডিম!
সীমান্ত এলাকায় ২ ফুট উচ্চতার বেশি ফসল চাষ করা যাবে না। গ্রামবাসীদের কঠোর নির্দেশিকা BSF এবং পুলিশের।
TAGGED:#border#Crying#INDIA#India-Pakistan#international#ONAIRNOW#pakisthan
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?