কোচবিহার, ২১ জানুয়ারী :
কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কোচবিহার শহরের ৫ নং ওয়ার্ডের কাউন্সেলোর দিলীপ সাহা। বুধবার পৌরসভার বোর্ড অফ কাউন্সিল এর মিটিংয়ে নতুন পৌরপতি মনোনয়নে তার নাম উঠে আসে। দায়িত্বভার গ্রহণ করে পৌরএলাকার নাগরিকদের পরিষেবা উন্নত করার জোর দেওয়া হবে বলে বলেন নতুন চেয়ারম্যান।
গত ১০ই জানুয়ারী কোচবিহার পৌরসভার পদ থেকে ইস্তফা দেন কোচবিহার ৮ নং ওয়ার্ডের কাউন্সেলোর তথা বর্ষিয়ণ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানান তিনি। এরপর ১৪ ই জানুয়ারি বোর্ড অফ কাউন্সিল এর মিটিঙে গ্রহণ হয় তার ইস্তফা পত্র। এবং সাতদিনের জন্য পৌরপতির দায়িত্ব দেওয়া হয় উপ পৌরপতি আমিনা আহমেদকে। কথা ছিল ৭ দিন পর ফের মিটিং ডেকে নতুন পৌরপতি ঘোষণা করা হবে সেই মোতাবেক বুধবার নতুন পৌরপতি হিসেবে মনোনীত করা হলো দিলীপ সাহাকে।

