কোচবিহার, ১২ মার্চ :
গ্যাসের জন্য হাহাকার কোচবিহারে । পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচে বেড়েছে গ্যাসের দাম। তবুও মিলছে না গ্যাস। যুদ্ধের জন্য LPG সরবরাহ কমে যাওয়ায় বিপত্তি। নতুন করে নেওয়া হচ্ছে না গ্যাসের বুকিং। যার জেরে প্রবল সমস্যায় সাধারণ মধ্যবিত্ত। বৃহস্পতিবার কোচবিহার শহরের বিভিন্ন গ্যাসের গোডাউনের বাইরে লম্বা লম্বা লাইন। কেউ দুই ঘন্টা কিংবা কেউ চার ঘন্টা ধরে দাঁড়িয়ে আঁচে লাইনে। তারপরেও যে গ্যাস মিলবে তা নিশ্চিত নয়। গোডাউনে কর্মরত কর্মচারীরা বলছেন, যুদ্ধের আবহে পর্যাপ্ত গ্যাসের যোগান নেই। সাথে server এর প্রব্লেমের কারণে নতুন করে গ্যাস বুকিং হচ্ছে না।

