কোচবিহার ,৬ আগস্ট
আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান, কোচবিহারে ৬৩ হাজার উপভোক্তা উপকৃত
সারা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও এক অনুষ্ঠানের মাধ্যমে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান করা হলো। বৃহস্পতিবার কোচবিহার-১ ব্লক অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে প্রতীকীভাবে চেক তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, কোচবিহার জেলার জন্য মোট ৩৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থের মাধ্যমে জেলার প্রায় ৬৩ হাজার উপভোক্তা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার তথা দক্ষিণ কোচবিহার কেন্দ্রের বিধায়ক , জেলা শাসক এবং সদর মহকুমাশাসক । তাঁদের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে প্রতীকীভাবে চেক তুলে দেওয়া হয় এবং দ্রুত আবাস নির্মাণের কাজ সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়।

